দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আগুন নিয়ন্ত্রণে

পাবনার ঈশ্বরদীতে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের চারটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।