শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বিনোদন

রিটস ব্রাউজার নিবেদিত অপূর্ব-ফারিয়ার ‘আইকন ম্যান’

dadmin
dadminপ্রকাশ :
রিটস ব্রাউজার নিবেদিত অপূর্ব-ফারিয়ার ‘আইকন ম্যান’

‘যদি-কিন্তু-তবুও’ ওয়েব ফিল্মের পর আবারও জুটি হিসেবে ফিরেছেন নুসরাত ফারিয়া ও অপূর্ব। ‘আইকন ম্যান’ শিরোনামের একটি ফিচার ফিল্মে একসঙ্গে কাজ করেছেন তারা। এটি পরিচালনা করেছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ফিচার ফিল্মটিতে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং নোভা চরিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গল্পে দেখা যায় ‘আইকন ম্যান’ নামে সুপরিচিত ফাহাদ বেগ একজন তরুণ উদ্যোক্তা ও জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। আইকন কোম্পানি প্রতিষ্ঠা করে খুব কম সময়ের মধ্যে দেশীয় আইটি ব্যবসায় তিনি শক্তিশালী অবস্থান তৈরি করেন। ফাহাদ বেগের উত্থান ও পতনের গল্প ঘিরেই তৈরি হয়েছে রিটস ব্রাউজার নিবেদিত ফিচার ফিল্ম ‘আইকন ম্যান’।

আইকন ম্যানের পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিস্টেম যখন ব্যক্তিকে আহত করে, ব্যক্তিগত যন্ত্রণা যেন সমষ্টিকে ভাবায়, সেটা ভেবেই আইকন ম্যান নির্মাণ করেছি।’