১২
হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বাসায় ফিরবেন।
বিএনপি এই নেতার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, রুহুল কবির রিজভী এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছেন। আজ তিনি বাসায় যাবেন।
উল্লেখ্য, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে গত ৯ ফেব্রুয়ারি রিজভী রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১১ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে দেখতে যান।
এসএ