সোমবার, মার্চ ১৬, ২০২৬
সোমবার, মার্চ ১৬, ২০২৬

রাস্তায় গাড়ি আটকে ১৬০ মুরগি ছিনতাই, ছাত্রদল নেতা বহিষ্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রাস্তায় গাড়ি আটকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের ঘটনায় শাকিল মিয়া নামে এক স্থানীয় ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফাহান মিয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণআরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগিবাহী গাড়ি আটকিয়ে ছিনতাই করা হয়। অভিযোগ অনুযায়ী, শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে প্রায় ১৬০টি মুরগি, দুটি মানিব্যাগ এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ সময় গাড়ির সুপারভাইজার আশফাকের মোটরসাইকেলের চাবিও নেওয়া হয়, পরে স্থানীয়দের মধ্যস্থতায় ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More