শনিবার, মার্চ ২১, ২০২৬
শনিবার, মার্চ ২১, ২০২৬

রাষ্ট্রপতির অভিশংসন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসন জরুরি। অন্যথায় আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি এখানে এসেছেন। মুসল্লিরা প্রতিবাদ করেছেন। আমরা সরকারকে দ্রুত জানাব যে, নয়ছয় না করে রাষ্ট্রপতির অভিশংসন জরুরি। তাকে বাদ দিতেই হবে। সরকারের কোনো অপশন নেই। যদি বাদ না দেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলনে যেতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট বিএনপিও ক্যান্টনমেন্টে গিয়েছে। বিপ্লবী সরকার হলে কেন তারা সেখানে গেলেন? বিএনপি ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই ওই সময় ‘বিপ্লবী সরকার’ গঠন হয়নি বলে দাবি করেন তিনি।

ঢাকা৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা৮ আসনে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নতুন শপথ নিতে জাতীয় ঈদগাহে এসেছি। কারণ, আমরা অনেক শহীদ ভাইকে নিয়ে আজ নামাজ পড়তে পারতাম। আমরা চাই বাংলাদেশে শহীদ ও আহতদের বিচার বুঝে পাব। একই সঙ্গে বুঝে পাব শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার।

আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা কয়েক দিন ধৈর্য ধারণ করছি। সবকিছু সচল হলে আমরা রাজপথে যেতে বাধ্য হবো, ইনশাআল্লাহ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More