রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা দিলো পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ৪৭ পৃষ্ঠার এ চার্জশিট জমা দেন।

এর আগে, বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয় বলে জানান হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রিপন মোল্লা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত প্রাঙ্গণে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়। তিনি জানান, চার্জশিট দাখিলের পর মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More