শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাতেই স্যাটেলাইট সম্প্রচারে আসছে সময় টিভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাতেই স্যাটেলাইট সম্প্রচারে আসছে সময় টিভি

নতুন ব্যবস্থাপনায় নতুনভাবে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯ মিনিট থেকে নিয়মিত সম্প্রচার শুরু করছে ‘সময়’ টেলিভিশন।

উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। আজ সোমবার সেই বন্ধের সাত দিনের মেয়াদ শেষ হচ্ছে রাত ১১ টা ৫৯ টা মিনিটে। তখন থেকেই চালু হবে সময় টেলিভিশন।

সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি, সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না।

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।