শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রাতভর ইসরায়েলের আকাশে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতভর ইসরায়েলের আকাশে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইরান। এতে নাস্তানাবুদ হয়ে পড়ছে তেল আবিব। সোমবার (১৬ জুন) শুরু হওয়া হামলা এখনো চলছে।

এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরাইলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর রয়টার্স সংবাদ সংস্থা বলছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শোনা যাচ্ছে।

অন্যদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজছে। এর আগে ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভুপাতিত করার খবর দিয়েছিল দখলদার বাহিনী। পাশাপাশি ইরানের হামলায় কোন হতাহত হয়নি বলেও দাবি করে তেল আবিব।

গতকাল সোমবার (১৬ জুন) এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান। ইরানের কীর্তিমান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান যুদ্ধবিরোধী সংঘাত অবসানের জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন।

এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার প্রতিবেশী ইরানের সঙ্গে সব সীমান্ত পয়েন্ট একপ্রকার বন্ধ ঘোষণা করেছে।
সূত্র: আলজাজিরা

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।