শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাণীনগরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে মাদক সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের অপরাধে মো. জুয়েল (২৭) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত যুবক জুয়েল উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মকবুলের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, যুবক জুয়েল দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিল। মাদক সেবন করে মাঝে মধ্যেই পরিবারে বিভিন্ন রকম ঝামেলা করতেন। তার পরিবারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। আটককালে ওই যুবকের মাদক সেবন করার বিষয়ে সত্যতা পাওয়ায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কারাদন্ডপ্রাপ্ত যুবক জুয়েলকে এদিন দুপুরেই জেল হাজাতে পাঠানো হয়েছে।

 

এমি/দীপত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।