শিরোনাম
মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহী সিটি নির্বাচনে আ.লীগের মেয়রপ্রার্থী লিটনের মনোনয়নপত্র জমা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজশাহী সিটি নির্বাচনে আ.লীগের মেয়রপ্রার্থী লিটনের মনোনয়নপত্র জমা

রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার (২২ মে) দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা প্রফেসর আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালসহ মহানগর ও জেলার সকল নেতারা উপস্থিত ছিলেন।

আরও তিনজন মেয়রপ্রার্থী থাকলেও এ নির্বাচনে লিটনের বিপরীতের তেমন কেউ শক্ত প্রার্থী নেই বলে ধরে নেওয়া হচ্ছে। ফলে আগামী ২১ জুনের নির্বাচনে লিটনই আবারও টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হচ্ছেন এটা প্রায় ধরে নিয়েছেন এখানকার সাধারণ ভোটাররাও। ফলে এবার শুধুমাত্র কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করা হচ্ছে।

ইউ আদনান/এমি/দীপ্ত নিউজ