দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ শনিবার

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ শনিবার
ছবি: সংগৃহীত

প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে আমাদের কোনও না কোনও মার্কেটে যেতে হয়। তবে ঢাকা শহরে সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট–দোকানপাট বন্ধ থাকে। এ জন্য ভোগান্তি এড়াতে ও কেনাকাটা সহজ করতে এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির দিন জেনে রাখা অত্যন্ত জরুরি।

চলুন জেনে নেয়া যাক, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ।

বন্ধ থাকবে যেসব মার্কেট — নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।

যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে — শিশু একাডেমি জাদুঘর, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। খোলা থাকে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।