শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সময় সংবাদ নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

এছাড়া আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল, সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।

ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।