শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ
বৃষ্টির জন্য নামাজ আদায় করছেন মসল্লিরা

বেশ কিছুদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে রাজধানীসহ গোটা দেশ। ৫৮ বছরের ইতিহাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত রবিবার (১৬ এপ্রিল)। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড এই গরমে রোজা রাখতে বেশ কষ্ট হচ্ছে ধর্মপ্রাণ মসল্লিদের।

এর থেকে পরিত্রাণের পেতে বৃষ্টির জন্য রাজধানীতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

নামাজে ইমামতি করেন মুফতি শায়খ আহমদুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়াও করা হয়।

নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।