
রাঙামাটিতে শীতার্তদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

গত কয়েকদিন ধরে সারাদেশের মত রাঙামাটি পার্বত্য জেলায়ও শৈত্যপ্রবাহসহ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কোতোয়ালী থানা প্রাঙ্গনে রাঙামাটির প্রান্তিক পর্যায়ের দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এসময় তিনি বলেন বিগত এক সপ্তাহ ধরে সারাদেশের মত রাঙামাটি পার্বত্য জেলায়ও মৃদু শৈত্যপ্রবাহ সহ শীতের তীব্রতা বেড়েছে। এই তীব্র শীতে দুঃস্থ ও শীতার্ত মানুষদের একটি গরম কাপড় খুবই গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। এসময় তিনি রাঙামাটির বিত্তবানদের এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এতে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মিশু দে / আল / দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।