শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাঙামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি–সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

সোমবার (২ অক্টোবর) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ–গোষ্ঠী সাংস্কৃতিক মিলনায়তনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বাসন্তি চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

এসময় মন্ত্রী বলেন, বতর্মান সকারের আমলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তকরের দিকে এগিয়ে নিচ্ছেন।
এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপি–জামাত জোট সরকারের আমলে সার–তেল ও বীজের জন্য কৃষকে আন্দোলন করতে গিয়ে প্রাণ ঝড়েছে রাজপথে। আর আমাদের সরকার কৃষকদের ডেকে এনে বিনামূল্যে কৃষিযন্ত্রপাতি প্রদান করছি। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কৃষি খাতে ভর্তুকি প্রদান করছে। যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

কৃষকদের বিভিন্ন কর্মসূচির আওতায় জেলার ৩২০ জন কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে–রাইচ কম্বোমিল, পাওয়ার টিলার, পাওয়ার প্রেসার, পাম্প মেশিন।

 

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ