দীপ্ত নিউজ
বাংলাদেশ

রমজান শুরু হবে কবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজান শুরু হবে কবে

এ মাসে শুরু হবে পবিত্র মাহে রমজান। পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা বুধবার (২২ মার্চ) জানা যাবে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৪ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে ও রোজা রাখবেন মুসলমানরা। সেক্ষেত্রে বুধবার রাতেই এশার নামাজের পর তারাবি নামাজ পড়বেন এবং শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

তবে বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার। সেক্ষেত্রে বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবি নামাজ ও শেষ রাতে খেতে হবে সেহরি।

 

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।