শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

রবিবার শপথ নিবেন নতুন প্রধান বিচারপতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আগামীকাল (২৮ ডিসেম্বর) শপথ নিবেন জুবায়ের রহমান চৌধুরী। এদিন সকাল ১০টায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এর আগে, গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি ও দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

উল্লেখ্য, ২০২৮ সালের ১৭ মে অবসরে যাবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More