ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সোমবার (২ মার্চ) ভোরে উত্তর ইসরায়েলে হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ‘ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা ও যুবকদের হত্যার পাল্টা জবাব দেওয়ার অধিকার আমাদের আছে। উপযুক্ত সময়ে ও স্থানে আমরা সেই জবাব দেব।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল গত ১৫ মাস ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে, তা বিনা চ্যালেঞ্জে চলতে পারে না। এই হামলা সেই আগ্রাসন বন্ধ করতে এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।
এদিকে, সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি পর ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা করলেও এ প্রথমবার ইসরায়েল লক্ষ্য করে হামলা করল হিজবুল্লাহ।
এসএ