শনিবার, মার্চ ১৪, ২০২৬
শনিবার, মার্চ ১৪, ২০২৬

যেভাবে ট্রেনের টিকিট ফেরত দিবেন ও রিফান্ড করবেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অনলাইনে রেলের টিকিট কিনতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে অনেকে টিকিট কিনে সেটা ফেরত দিতে চাইলেও পারতেন না। তবে এখন আর ঝামেলায় পড়তে হবে না। 

চলুন জেনে নেয়া যাক অনলাইনে কেনা টিকিট কীভাবে বাতিল করবেন এবং টাকা রিফান্ড পাবেন

প্রথম ধাপ: আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে লগইন করুন।

দ্বিতীয় ধাপ: প্রোফাইল থেকে ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ক্লিক করুন। এ পেজে আপনি আপনার কেনা সব ট্রেনের টিকিটের বিস্তারিত এক স্ক্রিনে দেখতে পাবেন। রিফান্ড সম্পর্কিত শর্তাবলি দেখতে ক্লিক করুন ‘অনলাইন রিফান্ড ইন্সট্রাকশন ও টিকিট রিফান্ড পলিসি (Online Refund Instructions & Ticket Refund Policy)’ অথবা ডানপাশে থাকা ‘ভিউ (View) মেনুতে’। সঙ্গে সঙ্গে রিফান্ডের শর্তাবলিসংবলিত একটি পপআপ বক্স আসবে। এখানে আপনি রিফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।

তৃতীয় ধাপ: যে টিকিট বাতিল করতে চান, তার পাশে থাকা ’ক্যানসেল টিকিট (Cancel Ticket)’ বাটনে ক্লিক করুন। একটি পপআপ বক্স আসবে, যাতে টিকিটের সব তথ্য দেখতে পাবেন। টিকিট বাতিলের জন্য ’কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করুন, অন্যথায় ’গো ব্যাক (Go Back)’ বাটনে ক্লিক করে ’পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে ফিরে যান।

চতুর্থ ধাপ: ‘কনফার্ম ক্যানসেলেশন (Confirm Cancellation)’ বাটনে ক্লিক করলে নতুন আরেকটি পপআপ বক্স আসবে এবং আপনার দেয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কোড বক্সে প্রবেশ করান এবং ‘ভেরিফাই (Verify)’ বাটনে ক্লিক করুন। যদি আপনার নম্বরে ওটিপি না আসে, তাহলে ’রিসেন্ড ওটিপি (Resend OTP)’ বাটনে ক্লিক করুন এবং অপেক্ষা করুন।

পঞ্চম ধাপ: সঠিকভাবে ওটিপি টাইপ করলে একটি পপআপ বক্স আসবে যাতে টিকিট সফলভাবে বাতিল করা হয়েছে জানিয়ে একটি বার্তা দেয়া হবে। ‘পারচেজ হিস্ট্রি (Purchase history)’-তে আপনার টিকিটের স্ট্যাটাস পরিবর্তন হবে এবং টাকা না পাওয়া পর্যন্ত ‘রিফান্ড ইন প্রোগ্রেস (Refund in Progress)’ প্রদর্শিত হবে।

যেসব টিকিট ক্যানসেল করা যাবে না সে টিকিট গুলোতে স্ট্যাটাস ‘নন ক্যানসেলেবল (Non-Cancelable)’ দেখানো হবে। আপনি কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে থাকলে টিকিটের পাশে ’প্রিন্টেড ফ্রম কাউন্টার (Printed from Counter)’ প্রদর্শিত হবে।

যদি আপনি অনলাইন থেকে টিকিট কিনে সেই টিকিট কাউন্ডার থেকে প্রিন্ট করেন তাহলে আপনার টিকিটটি পরে অনলাইনে রিফান্ড করতে পারবেন না।

এফএম/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More