রবিবার, মার্চ ২২, ২০২৬
রবিবার, মার্চ ২২, ২০২৬

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতেও চাপ বাড়বে। একই সঙ্গে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার (২২ মার্চ) চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তেল ও জ্বালানির দাম বাড়লে দেশে এখনো তেলের দাম বাড়ানো হয়নি। ঈদে পরিবহনের ভাড়া ও দ্রব্যমূল্যের দামও স্থিতিশীল রয়েছে।

যুদ্ধের চাপের মধ্যেও সরকার এখনো ভাল ব্যবস্থাপনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরমধ্যেও সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়া অব্যাহত রেখেছে।

এখনো বিভিন্ন বিকল্প দেশ থেকে তেলের কেনা অব্যাহত আছে জানিয়ে আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে মানুষের সংযমী আচরণের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More