২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর (সোমবার) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর (সোমবার) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর রওনা হবেন এবং ২৬ তারিখ পর্যন্ত নিউইয়র্ক অবস্থান করবেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর জাতিসংঘ কর্মসূচি বিস্তারিত জানানো হবে। আমরা ২৬ তারিখ পর্যন্ত নিউইয়র্কে থাকবো। সেখানে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন।

হুমায়ুন ক‌বির ব‌লেন, প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন— নতুন বাংলাদেশ কেমন হবে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

তিনি জানান, নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে।

নিউইয়র্ক সফরকা‌লে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রা‌ম্পের মি‌টিং হ‌বে‌ কিনা—জান‌তে চাই‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘প্রধানমন্ত্রী সেখা‌নে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া।’

সাইডলাইনে কিছু বৈঠকতো হবে। এগুলোতে প্রায়ই একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত হয়। ডোনাল্ড ট্রা‌ম্প ব‌লে‌ছেন, আমি প্রধানমন্ত্রীর স‌ঙ্গে দেখা করতে চাই। উনি যখন যাবেন, যাদের সঙ্গেই দেখা বা বৈঠক হবে আপনাদেরকে জানানো হবে। এটা কোনো গোপন কিছু হবে না, কাজেই আপনাদেরকে জানানো হবে।”

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More