শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

যে হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পাকিস্তান রাজধানী ইসলামাবাদের পাঁচ তারকা 'সেরেনা হোটেল, ইসলামাবাদ'-এ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক।

পাকিস্তান রাজধানী ইসলামাবাদের পাঁচ তারকা সেরেনা হোটেল, ইসলামাবাদ‘-এ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠক।

মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইরান প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি আলোচনা করছেন।

এই হোটেল এমন উচ্চপর্যায়ের বৈঠকের জন্য প্রথমে কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে। কারণ ২০০৮ সালে কাছাকাছি থাকা ইসলামাবাদ ম্যারিয়ট হোটেলেবড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছিল। তবে বাইরে থেকে যতটা শান্ত ও সুন্দর (মুরিশ ধাঁচের স্থাপত্য ও সবুজ পরিবেশ), ভেতরে এর নিরাপত্তা ব্যবস্থা ততটাই শক্তিশালী।

সাবেক পুলিশ প্রধান এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সেরেনা হোটেলের নান্দনিক স্থাপত্য আর সবুজ মনোরম পরিবেশের আড়ালে রয়েছে অত্যন্ত আধুনিক ও সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা। এর বেশকিছু কৌশলগত সুবিধা রয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, প্রায় ৬ হেক্টর জায়গাজুড়ে থাকা এই হোটেলে ৪০০এর বেশি কক্ষ, বড় হলরুম, কনফারেন্স রুম এবং অফিস সুবিধা রয়েছে—যা ১৫০ জনের বেশি সদস্য নিয়ে আসা যুক্তরাষ্ট্র ও ইরান প্রতিনিধি দলের জন্য উপযুক্ত।

সাবেক পুলিশ প্রধানদের মতে, এখানে বহুস্তরবিশিষ্ট কঠোর নিরাপত্তা চেক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে—যা এই ধরনের স্পর্শকাতর আলোচনার জন্য এটিকে নিরাপদ স্থান করে তুলেছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More