সোমবার, মার্চ ২, ২০২৬
সোমবার, মার্চ ২, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান: লারিজানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে, এমন খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলী লারিজানি।

পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে, এমন খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলী লারিজানি।

তিনি বলেন, আমরা (ইরান) যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসব না।

সোমবার (২ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ইরানের নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরুর চেষ্টা করছে বলে মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর এমন দাবি করেছেন লারিজানি।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।

তথ্যসূত্র: রয়টার্স

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More