দীপ্ত নিউজ
জাতীয়

যাত্রা বাতিল ট্রেন টিকিটেই করা যাবে বাস ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যাত্রা বাতিল ট্রেন টিকিটেই করা যাবে বাস ভ্রমণ

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাছল। এই অবস্থায় ট্রেনের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস চালু করা হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।’

বার্তায় আরও জানানো হয়েছে, ‘ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এ সকল স্থান থেকে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।’

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিআরটিসি এই বাস সার্ভিস চালু থাকবে বলেও বার্তায় জানানো হয়েছে।

 

এসএ