দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেহেরপুরে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। রবিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম।

বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ খালেক। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয় সভা থেকে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা করা হবে। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রমজান উপলক্ষে বন্ধ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের ডজনখানেক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। শুধু মেহেরপুর জেলা নয় আশপাশের ৫ থেকে ৬ টি জেলার মানুষ এ সভায় অংশ নেবেন।

 

এমি/দীপ্ত