দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে মহান মে দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে মহান মে দিবস পালিত

মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ০১ মে ) সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কাছ থেকে জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, ট্রাক ও ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জাকির/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।