
মেহেরপুরে বৃষ্টি চেয়ে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

মেহেরপুরে বৃষ্টি চেয়ে ইস্তেসকার নামাজ শেষে অঝরো কেঁদেছেন মুসল্লিরা।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর বয়েজ স্কুল মাঠে জেলা ইমাম সমিতির আয়োজনে সালাতুল ইস্তেস্কার নামাজ করা হয়। নামাজের ইমামতি করেন মাওলানা শফিকুল ইসলাম।
নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামান। এ সময় কোরআন ও হাদিস থেকে বয়ান করেন মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম।
ইস্তেসকার নামাজে মেহেরপুরের আলেম সমাজসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এজে/দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।