শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে পূর্বশত্রুতার জেরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে পূর্বশত্রুতার জেরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

মেহেরপুরে এক প্রবাসী যুবক কে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার আগে এই ঘটনা ঘটে।

নিহত যুবক শরিফুল ইসলাম রাইপুর গ্রামের বাবর আলীর ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন।

নিহতের স্ত্রী রুবিনা খাতুন জানান, বিকালে রাইপুর গ্রামের হাতিভাঙ্গা মাঠে নিজ জমিতে কৃষি কাজ করতে যান প্রবাসী যুবক শরিফুল ইসলাম। এসময় গ্রামের আকসেদ হোসেনের ছেলে খোকন সহ কয়েক জন মিলে মাঠে গিয়ে শরিফুল কে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ইমারজেন্সিতে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, গত বছর তার স্বামী শরিফুল একই গ্রামের খোকন কে সৌদি আরব পাঠান। খোকন সেখানে ১৩ মাস কাজ করে দেশে ফিরে এসে শরিফুলের কাছে টাকা দাবি করে আসছিলেন। এই নিয়ে গ্রামে কয়েকবার শালিস বসানো হয়। সেই রাগ থেকে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।