মেসির সম্মানে এক মিনিট করতালি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার লিওনেল মেসি। দেশের ফুটবলের মহানায়কের অবসরে তাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)

চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট করতালি দেওয়া হবে।

আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরে খেলেন মেসি। তাই মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির সঙ্গে মিল রেখেই ম্যাচের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

এএফএএর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘চলতি সপ্তাহে নারীপুরুষ সব প্রতিযোগিতার ম্যাচ প্রথমার্ধের ১০ মিনিটে খেলা হওয়ার পর এক মিনিটের জন্য বন্ধ থাকবে। মেসির সম্মানে ঐ এক মিনিট পুরো স্টেডিয়াম জুড়ে করতালি দেওয়া হবে।’

মেসির প্রতি শ্রদ্ধা জানানোর আরও একটি বিশেষ পরিকল্পনা করেছে এএফএ। যে সকল স্টেডিয়ামে স্ক্রিন আছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির বিদায়ি ভিডিও দেখানো হবে। দুই মিনিটের ঐ ভিডিওতে আর্জেন্টিনা দলের হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে। দেশের জার্সিতে তার ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত ঐ ভিডিওতে ফুটে উঠবে।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। ২০৭ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিকে ১২৫টি গোল করেন মেসি।

৩৬ বছর পর ২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More