পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। দীর্ঘ এই ছুটিতে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন হতে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
এসএ