মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।

মঙ্গলবার (১৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও হাম উপসর্গ নিয়ে ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলায় ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৩ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ শিশু।

উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More