শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে নিহত

মুন্সীগঞ্জে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা–ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত মাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) পৌনে এগারটার দিকে সদরের চরকেওয়া ইউনিয়নের টরকী জুনিয়র স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদন সরকার (৩২) ও তার ছেলে হোনাইন সরকার (৮)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধারার চিতলিয়া থেকে সিএনজি করে শহরের যাচ্ছিল দাদন সরকার ও তার পরিবার। এমন সময় টরকী জুনিয়র স্কুলের সামনে আসলে মুন্সীরহাট থেকে আসা বালুবাহী ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সবাই আহত হয়। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল প্রধান জানান, নিহত দুই জনের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। নিহতের স্ত্রী কুলসুমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দূর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছে মাসহ আরও তিনজন। দূর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে।

 

কায়সার/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।