রবিবার, মার্চ ১৫, ২০২৬
রবিবার, মার্চ ১৫, ২০২৬

মুক্তিযোদ্ধাদের মাঝে কাজী ফামর্স লিমিটেডের ঈদ উপহার সামগ্রী বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাজী ফামর্স লিমিটেড। শনিবার (১৫ এপ্রিল) সকালে  চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে জেলা পুলিশ লাইনের পুলিশ সিভিক সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় সাড়ে ৪শ’ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফার্মস লিমিটেড এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল হাসান, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, কাজী ফার্মস লিমিটেড এর পরিচালক কাজী জাহিন হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হাসান বলেন, এ দেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের শুধু বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরে কাজী ফার্মস লিমিটেড নিজেদের ধন্য মনে করছে।

তিনি আরও বলেন একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়তে সকলের হাতে হাত রেখে সহায়তায় এগিয়ে আসতে হবে।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More