মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে ৩২ ব্যবধানে জিতলেও আর্জেন্টিনার পারফরম্যান্স মোটেও সন্তোষজনক ছিল না। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেনা ছন্দ ছিল অনুপস্থিত। ৩৯ বছর বয়সী লিওনেল মেসিকে যেন সব সমস্যার সমাধান একা করতে না হয়, দলের আক্রমণের গতি বাড়াতে এবার বড় সিদ্ধান্ত নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

ওলের প্রতিবেদন, আজ মিশরের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের আগে দলের প্রতিটি লাইনেই (ডিফেন্স, মিডফিল্ড ও অ্যাটাক) একটি করে মোট ৩টি পরিবর্তন আনতে যাচ্ছেন আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড।

আটলান্টার কেনেসউ স্টেট ইউনিভার্সিটির মাঠে কড়া রোদের মাঝে অনুশীলনে স্কালোনিকে বেশ দীর্ঘ সময় ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন। প্রথমে মেসি, কুটি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ওতামেন্দির সঙ্গে এবং পরে দি পল, পারেদেস ও মলিনার সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। লক্ষ্য একটাই—বল হারানোর পর দ্রুত প্রেসিং ফিরিয়ে আনা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়া।

রক্ষণভাগে অভিজ্ঞতার প্রত্যাবর্তন লেফটে ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। মেদিনা গত ম্যাচে ভালো খেললেও শেষদিকে ক্র্যাম্পেরপেশিতে টান সমস্যায় ভুগেছিলেন। স্কালোনি এবার তাগলিয়াফিকোর অভিজ্ঞতা এবং চনমনে শারীরিক উপস্থিতির ওপরই আস্থা রাখছেন।

মাঝমাঠে কাতার বিশ্বকাপের সেই ‘কোয়ার্টেট’

মিডফিল্ডে আসছে বড় পরিবর্তন। থিয়াগো আলমাদার জায়গায় একাদশে ঢুকছেন লিয়েন্দ্রো পারেদেস। সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই পারেদেসের শুরুর একাদশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। পারেদেস ফেরায় দি পল, এনজো ফের্নান্দেজ ও আলেক্সিস ম্যাক আলিস্টারের সঙ্গে মিলে তৈরি হচ্ছে সেই চেনা মিডফিল্ড কম্বিনেশন, যা কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে দিয়েছিল।

সবচেয়ে বড় চমকটি আসছে আক্রমণভাগে। লাউতারো মার্তিনেজের জায়গায় আজ শুরু থেকেই খেলবেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের শুরুতে শতভাগ ফিট না থাকলেও এখন পুরোপুরি প্রস্তুত ‘এল আরা‘ (মাকড়সা)। বল হারানোর পর প্রতিপক্ষের ওপর হাইপ্রেসিং সচল রাখতে আলভারেজকে স্কালোনির কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More