শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস'কে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, শুক্রবার ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেদিনই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, ১১ মার্চ ইফতার করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তির পর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More