শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

আপাতত মির্জা আব্বাসকে নেয়া হচ্ছে না সিঙ্গাপুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস'কে আজ সিঙ্গাপুর নেয়া হচ্ছে না।

চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেয়া হচ্ছে না।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে। আজ সিঙ্গাপুর নেয়ার কথা ছিল, যেহেতু এভারকেয়ার হাসপাতালে অপারেশন চলমান সেহেতু এই মূহুর্তে সিঙ্গাপুর নেয়া হচ্ছে না। বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাস ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

শায়রুল কবির খান আরও বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More