বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা–৮ আসনে ‘ধানের শীষ‘ প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারী’কে দিয়ে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া চাই।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আরামবাগ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, একজন প্রার্থী বিনোদনমূলক আচরণসহ নানানভাবে এই আসন অশান্ত করার চেষ্টা করছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে– যাতে এখানে মারামারি হয়। আমিতো ঐদিকে যাবো না। তারা নির্বাচনে সিনক্রিয়েট করার অনেক চেষ্টা করছে।
তিনি বলেন, বিশেষ বিশেষ জায়গায় এই সরকারের বিশেষ লোকজন বসে আছে। তারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার জন্য যা করার তা করছে। আ. লীগ মতো এখনো বিরোধীপক্ষ যারা আছে তারা নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।
এসএ