দীপ্ত নিউজ
রাজধানী

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

আল আমিন
আল আমিন
প্রকাশ:
মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বেতন ভাতার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে নয়টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা মিরপুর–১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করে। তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে সে বিষয়টি বলতে পারেননি তিনি।

পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর–১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।