ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে গণনা শুরুর প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকেল ৫টায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, “মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানীতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।”
জামায়াত বিজয়ী হওয়ার প্রেক্ষিতে তিনি আরও লিখেছেন, “মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।”