শনিবার, এপ্রিল ১১, ২০২৬
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৭৬টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩২ জন এবং আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন।

শনিবার (১১ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন–এর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

একই সময়ে নৌ ও রেলপথ দুর্ঘটনাও ঘটেছে উল্লেখযোগ্য সংখ্যায়। ১৪টি নৌদুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এরপর রয়েছে তিন চাকার যানবাহন, প্রাইভেটকার, বাস ও অন্যান্য যানবাহন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার বড় অংশই ঘটেছে জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে। প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, নিয়ন্ত্রণ হারানো, বেপরোয়া চালনা, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সড়কের অবকাঠামোগত দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More