বুধবার, মে ২৭, ২০২৬
বুধবার, মে ২৭, ২০২৬

কোরবানি পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর একটি কোরবানি পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর একটি কোরবানি পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

হাটের পরিবেশ সরেজমিনে ঘুরে দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালো লাগার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষকে তিনি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (২৭ মে) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে রাষ্ট্রদূত লিখেন, পরিবারগুলো যখন ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে, তখন কোরবানি পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা দারুণ ছিল। সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More