189
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য জানান।
দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।