শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, নিহত ৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইরাকে মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রুর মধ্যে ৪ জন নিহত হয়েছে।

ইরাকে মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রুর মধ্যে ৪ জন নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

বিবৃতিতে বলা হয়, পশ্চিম ইরাকে বিধ্বস্ত ‘কেসি১৩৫ স্ট্রাটো ট্যাংকার’ বিধ্বস্তের ঘটনায় ছয়জন ক্রুর মধ্যে ৪জন নিহত হয়েছেন। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সেন্টকম আরও জানায়, বিমান বিধ্বস্ত হবার কারণ এখনও তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিমানটি শত্রুপক্ষের হামলা বা নিজ বাহিনীর গুলির কারণে বিধ্বস্ত হয়নি।

তবে, সেন্টকোম এই বার্তা দেবার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রিফুয়েলিং বিমান ভূপাতিত করার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক

টেলিগ্রাম পোস্টে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোট যোদ্ধারা উড়োজাহাজটি ভূপাতিত করেছে।

কিন্তু ওয়াশিংটন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র বিমান বাহিনী গত শতকের পঞ্চাশের দশক থেকে নিয়মিত রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More