রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকা আসছে আজ।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় দিল্লি হয়ে বাংলাদেশে পৌঁছাবেন তারা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন।

যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলে আছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তবে এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি বলে জানান তিনি। বলেন, তারা আসার পরে বোঝা যাবে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গণতন্ত্র, মানবাধিকার বিশেষত আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার বিষয়ে আলোচনা করতে আসছে মার্কিন প্রতিনিধিদলটি। উজরার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি দু’দিন আগে ভারতে এসেছে। সেখানে অনানুষ্ঠানিক পর্বে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে বলে খবর বেরিয়েছে। উজরার এটা প্রথম সফর হলেও ডোনাল্ড লু’র এটি তৃতীয় সফর। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে মার্কিন ভিসা দেয়া হবে না এমন শর্তজুড়ে গত মে মাসে যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র ভিসা নীতির ঘোষণার পর এটাই দেশটির জ্যেষ্ঠ প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। সঙ্গত কারণেই প্রতিনিধিদলের সফরে মুখ্য আলোচ্য হবে নির্বাচন।

উজরার নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি দুদিন আগে ভারতে এসেছে।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More