ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর–৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩ ঘটিকায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
‘আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোক সন্তোপ্ত পরিবার–পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।’
এসএ