শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেল ও মাদকসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে চোরাই মোটরসাইকেল ও মাদকসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )। পাশাপাশি একই উপজেলা থেকে গোয়েন্দা পুলিশের পৃথক আরও একটি অভিযানে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেলের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মো. সাব্বির শেখ জেলার ঘিওর উপজেলার আগুনপুর গ্রামের শুকুর শেখের ছেলে। নাহিদুজ্জামান জনি ঐ উপজেলার বরংগাইল গ্রামের বশির ওরফে চুন্ন মিয়ার ছেলে এবং পলাশ খান ফেচুয়াধারা গ্রামের আওলাদ খানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়– বৃহস্পতিবার (১১ মে) বিকেলের দিকে জেলার শিবালয় উপজেলার কাতরাসিন এলাকার ভাই–ভাই হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা ইন্ডিয়ান বাজাজ কোম্পানীর একটি লাল– কালো রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের পৃথক অভিযানে শিবালয় উপজেলার বরংগাইল এলাকা থেকে নাহিদুজ্জামান জনি (৩৩) এবং মো. পলাশ খানকে (৩৬) ত্রিশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, দুটি ঘটনায় শিবালয় ও ঘিওর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।