শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদারীপুরে ৩ নারী ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদারীপুরে ৩ নারী ছিনতাইকারী আটক

মাদারীপুরের কালকিনিতে অর্ধ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার সময় তিন নারী ছিনতাইকালীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি থানার লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগ জোড়পূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে নারী ছিনতাইকারী চক্র। আতঙ্কে চিৎকার শুরু করে ভুক্তভোগী। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক। পরে আটক তিনজনকেই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মাদারীপুরের কালকিনি থানার উপ–পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, তিন নারী ছিনতাইকারীকে আটকের পর স্থানীয়রা পুলিশের হাতে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পরে আদালতে পাঠানো হয়।

 

রফিকুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।