শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় বিষপানে দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিষপানে দুজনের মৃত্যু

 

মাগুরার পারিবারিক কলহকে কেন্দ্র করে স্বাগতম বিশ্বাস (২২) ও রুপা সরকার (২৫) নামে দুজন বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে বরইচারা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ৬ মাস আগে স্বাগতমের বোনের দেবর সুজনের সাথে রুপার বিয়ে হয়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের ভেতরে সম্পর্কের গভীরতা লাভ করে। একপর্যায়ে তা ব্যক্তিগত সম্পর্কে গড়ায়। এ অবস্থায় গতরাতে তারা দুজন নিজেদের বাড়ির অদূরে গিয়ে একসঙ্গে বিষ পান করেন। মারাত্মক অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: এহসানুল হক মাসুম জানান, রুপা এবং স্বাগত বিষ পান করে গভীর রাতে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।