শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
জাতীয়

মাইলস্টোনে অবরুদ্ধ আইন ও শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাইলস্টোনে অবরুদ্ধ আইন ও শিক্ষা উপদেষ্টা
মাইলস্টোন স্কুল ও কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে ফেরার পথে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপদেষ্টারা কলেজ থেকে বের হয়ে দিয়াবাড়ি মোড়ে পৌঁছালে শিক্ষার্থীদের অবরোধের মুখে তারা গাড়ি ঘুরিয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসেই ফিরে যান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান। তখন থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরেন এবং ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

দুপুর পৌনে ১টার দিকে আলোচনার পর উপদেষ্টারা কক্ষ থেকে বের হয়ে আসেন। তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটি দাবি পূরণের আশ্বাস দিচ্ছি। আমরা অভিভাবক হিসেবে ভালোবাসা নিয়েই এসেছি।”

তবে এই আশ্বাসেও শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। ক্যাম্পাসের বাইরে শত শত শিক্ষার্থী এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও এক বিবৃতিতে জানানো হয়েছে, “শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক, এবং তা বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেয়া হবে।”

সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি এফ–৭ বিজি মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। আইএসপিআর–এর তথ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, এবং আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।