রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরে মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী ছালামত আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

বুধবার (১২ জুলাই) বেলা ১২ টার দিকে নাটোর সদর উপজেলার নাটোরপাবনা মহাসড়কের সৈয়দের মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ছালামত আলী সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের ছাবের আলীর ছেলে। এ ঘটনায় মাইক্রোবাস জব্দসহ চালক জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ। আটক জয়নাল গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের ফইমুদ্দিনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদ হোসেন জানান, ছালামত হয়বতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নাটোরপাবনা মহাসড়কের সৈয়দের মোড় এলাকায় নাটোরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ছালামত আলী।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সাহেদুল/সএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More